বুধবার, নভেম্বর ৪, ২০২৬

বরিশালের মসজিদে মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বরিশালের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জামাদিউস সানি মাসের ৪র্থ ও শেষ জুমার নামাজে মসজিদসমূহে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

জামাতের পূর্বে খোতবায় বরিশাল মহানগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদসহ বিভিন্ন মসজিদের খতিবগণ সমাজে ন্যায় প্রতিষ্ঠার তাগিদ দেন। তারা হত্যা, গুম ও অন্যের সম্পদ আত্মসাতের বিরুদ্ধে ইসলামের কঠোর হুশিয়ারির কথাও সকলকে স্মরণ করিয়ে দেন।

খোতবারে খতিবগণ হাদীর হত্যাকাণ্ডকে বিবেকহীন সমাজ ও দেশবিরোধীদের পৈশাচিক অপকর্ম হিসেবে উল্লেখ করে বলেন, কোনো হত্যাকাণ্ডের জন্য আল্লাহর তরফ থেকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি থাকবে। নামাজ শেষে হাজার হাজার মুসল্লি হাদির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

আরো পড়ুন

কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *