সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

বাসন্ডা ইউনিয়নে দাড়িপাল্লার প্রার্থী শেখ নেয়ামুল করিমের ব্যাপক গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার বাসন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি–২ আসনের দশ দলীয় জোটের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকের শেখ নেয়ামুল করিম।

গণসংযোগকালে তিনি বাসন্ডা ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে জনসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন দাড়িপাল্লার প্রার্থী শেখ নেয়ামুল করিম। এ সময় তিনি বলেন, “ঝালকাঠি–২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, “দশ দলীয় জোট জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। আমরা একটি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ ন্যায্য অধিকার পাবে।”

শেখ নেয়ামুল করিম বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আসন্ন নির্বাচনে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, “আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে ঝালকাঠি–২ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত দশ দলীয় জোটের নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণসংযোগ কর্মসূচিকে সফল করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

গণসংযোগ ও জনসভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে প্রার্থীর ঘনিষ্ঠ মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আরো পড়ুন

বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা সমর্থকদের নিরব ভোটবিপ্লবের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে এক বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *