মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র সংগ্রহ

বোরহানউদ্দিন প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের কাছ থেকে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আল এমরান খোকন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, বিএনপি নেতা মোঃ আকবর হোসেন এবং বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ভোলা-২ সংসদীয় আসনটি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

আরো পড়ুন

চরফ্যাশনে পুকুর থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার  চরফ্যাশন প্রতিনিধি

 ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *