সোমবার, মে ৪, ২০২৬

বরগুনার টাউনহল চত্ত্বরে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

বরগুনা প্রতিনিধি //

বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সকাল ৯টা ৪৫থেকে বেলা ১১টা ৩০মিনিট বরগুনা সদরস্থ টাউন হল মোড় সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট তাহমিদ সাদাব, (এক্স) (বিএন, পি নং ৪০৪২)-এর নেতৃত্বে নৌবাহিনীর ১৬ সদস্যের দুটি সেকশন এবং বরগুনা ট্রাফিক পুলিশের তিনজন সদস্য অংশগ্রহণ করেন। চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়।

পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোট ৯০টি মোটরসাইকেল, নয়টি প্রাইভেটকার, চারটি ট্রাক, একটি মিনি ট্রাক, একটি কভার্ড ভ্যান তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে নয়টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারণে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল জব্দ করে বরগুনা সদর থানায় নিয়ে আসা হয়। নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।

অভিযান শেষে লেফটেন্যান্ট তাহমিদ সাদাব জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ

বরগুনা প্রতিনিধি।। তালতলী উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *