শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গৌরনদীতে ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, গৌরনদী //
‎বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গৌরনদী উপজেলা শাখার সভাপতি আলফা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক এসএম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডক্টর্স চেম্বার আবরার রহমান টাওয়ার ৬ষ্ঠ তলায় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভায় অতিথি হিসেবে অংশ নেন আগৈলঝাড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. আবু সালেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার এসেসিয়েশনের সভাপতি মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মুইদ শরীফ, গৌরনদী বন্দর খান মেডিসিনের প্রোপ্রাইটর মো. রাজ্জাক খান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গৌরনদী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অনিক মেডিসিনের প্রোপ্রাইটর মো. জামাল উদ্দিন বেপারী-সহ অন্যান্যরা।

আরো পড়ুন

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *