বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ঠিকাদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক //
ঠান্ডাজনিত রোগে (নিউমোনিয়া) আক্রান্ত হয়ে রাশেদুল শেখ (৫৫) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেছেন।

মৃত রাশেদুল শেখ বরিশালের বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক এলাকার বারোকানি গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রচন্ড ঠান্ডায় সোমবার দিবাগত রাতে রাশেদুল শেখ বাটাজোরস্থ বাসায় বসে হঠাত করে গুরুত্বর অসুস্থ্য হয়ে পরেন। তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাশেদুল শেখ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ওইদিন বাদ আছর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *