রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬

পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

পটুয়াখালী প্রতিনিধি //
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকচাপায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক আরিফ শরীফ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শরীফ উপজেলার বৌলতলী ইউনিয়নের গেন্দু শরীফের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বাবুল বলেন, ‘দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের হেলপার ও ড্রাইভারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

 

আরো পড়ুন

আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ড. শফিকুল ইসলাম মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল : যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না, তারাই মানুষ হত্যা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *