মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের সিক্স লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. হামিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কবিরাজ তাইজুল ইসলাম মুসা, তাঁর স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।
মামলায় অন্তরঙ্গ ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।