মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

মাদকমুক্ত বরিশাল উপহার দিবো-মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক : বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, বরিশাল ৫ আসনে হাতপাখার এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম। তিনি বলেন, ক্ষমতা নয় বরং আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বরিশালবাসীকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

আজ বিকাল ৫ টায় রুপাতলী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে তিনি বলেন, “মাদক আজ যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।”

তিনি আরও বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও ক্রীড়া–সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মুফতী ফয়জুল করীম বলেন, “হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

হিজলায় পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

কাজল দে, হিজলা : বরিশালের হিজলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *