রবিবার, আগস্ট ৯, ২০২৬

দাঁড়িপাল্লার প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে ডাকসু ভিপি সাদিক কায়েমের পথসভা

এনামুল হক সিকদার, নলছিটি : ঝালকাঠি-২ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম।

বক্তব্যকালে তিনি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত জনসাধারণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে শেখ নেয়ামুল করিমকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, শেখ নেয়ামুল করিম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তাকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে কুকুর হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে নির্মমভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *