শনিবার, মার্চ ১৪, ২০২৬

ভোটগ্রহণ উপলক্ষে বরিশালে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল জেলায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশাল জেলার আওতাধীন নদী ও জলাশয়ে সকল প্রকার নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের অনুমোদিত নৌযান এবং জরুরি সেবাদানকারী সংস্থার নৌযান এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী, সমর্থক বা ব্যক্তি নিষিদ্ধ সময়ে নৌযান ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

আরো পড়ুন

ধারণক্ষমতার পাঁচগুন যানবাহনে অচল বরিশাল নগরী

ফাহিম ফিরোজ ॥ পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই অচল হয়ে পড়ছে বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *