রবিবার, মার্চ ১৫, ২০২৬

লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক

আজিম উদ্দিন খান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক সিরাজ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজ নামে এক যুবক ব্যাগে করে গাঁজা নিয়ে হেঁটে তার গন্তব্যে যাচ্ছেন। তখন দ্রুত সেখানে এসআই মো. আসাদুজ্জামান খান ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় একটি ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ করেন। এরপর তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন

অনলাইন ডেস্ক : শুধু দীর্ঘ কারাবাস নয়; প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড পেয়েছিলেন তারা। বলা যায়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *