সোমবার, অক্টোবর ৫, ২০২৬

পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা দিলেন আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের।

বেসরকারীভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর জনগণের রায় মেনে নেন পরাজিত প্রার্থী আবদুল জব্বার। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, “প্রিয় মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজিরহাটের জনসাধারণ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ‎নির্বাচনে জয় পরাজয় থাকবে কিন্তু আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক পেয়েছি।

আমরা চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ফয়সালা। ‎এই কঠিন কাজে যারা সাথে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া। ‎আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ। ‎মহান রাব্বুল আ’লামীন আপনাদের সকলের কল্যাণ দান করুন, আমিন।

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *