বানারীপাড়া প্রতিনিধি : বরিশাল -২(বানারীপাড়া-উজিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৪ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ১.০০ টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বায়তুল ভিউ কমপ্লেক্স ভবনে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ প্রতীক নিয়ে গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নানকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে আশা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কেউ চাঁদাবাজি, লুটতরাজ, মানহানী,জমি দখলসহ কোনো প্রকার অপরাধ করতে পারবে না।আর কেউ যদি স্বেচ্ছায় এ ধরনের অপরাধ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করাসহ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এমন অপরাধীদের সকলে মিলে প্রতিহত করতে তিনি নির্দেশ দেন।
তিনি আরো বলেন যে, হিন্দু-মুসলিম কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই।কে কোন দল করেছে সে ব্যাপারে তিনি বলেন, যে তাকে ভোট দিয়েছে কিংবা দেয়নি সকলে তার কাছে সমান।বানারীপাড়া -উজিরপুরের মানুষের উন্নিতিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি জানা।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা,সিনিয়র সহ-সভাপতি মনজুর খান,সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার,মাসুম বিল্লাহ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান, কাজী বশির উদ্দিন আহমেদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রিপন,
ফারুক হোসেন মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ মিজান ফকির,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।