রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বরিশাল-৫ আসনে ধানের শীষের জয়ে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মো সাকিবের অভিনন্দন ও প্রত্যাশা

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব আহমেদ।

এক বিবৃতিতে মো. সাকিব আহমেদ বলেন, এই বিজয় কেবল একটি নির্বাচনী ফল নয়; এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতি অবিচল থাকার স্বীকৃতি। বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতা, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন। তাঁর দৃঢ়তা ও নৈতিক অবস্থানই আজকের এই গণরায়ের ভিত্তি।

তিনি আরও বলেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে উন্নয়ন, সুশাসন ও নীতিনিষ্ঠ নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। এই বিজয় বরিশালবাসীর প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।

মো. সাকিব আহমেদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি বরিশালের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করবেন। দলমত নির্বিশেষে বরিশালের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে তিনি নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং বরিশালের উন্নয়ন-অগ্রগতির ধারাকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন

বরিশালের ৬ আসনে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফাহিম ফিরোজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে মোট ৩৬ জন প্রার্থীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *