শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

ব্যস্ত নগরীতেও বসন্তের বার্তা বরিশালে গাছে গাছে আমের মুকুল, ফলনের আশা বেশি

বরিশাল
ব্যস্ত নগরজীবনের কোলাহলের মাঝেও বসন্তের নরম হাওয়া জানান দিচ্ছে নতুন ঋতুর আগমনী বার্তা। বরিশাল নগরীর বিভিন্ন সড়ক, বাসাবাড়ির আঙিনা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এখন চোখে পড়ছে আমগাছে হলুদাভ মুকুলের সমারোহ। এবছর বরাবরের চেয়ে গাছে বেশি মুকুল ধরায় কৃষক ও নগরবাসীর মুখে ফুটেছে আশার হাসি।
নগরীর বগুড়া রোড, ফকিরবাড়ি রোড, রূপাতলী, তালতলী, জিয়া সড়ক, কাশীপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঝারি ও পুরোনো আমগাছগুলোতে মুকুলে ছেয়ে গেছে ডালপালা। সকাল-বিকেল হালকা বাতাসে ছড়িয়ে পড়ছে মুকুলের মিষ্টি সুবাস। অনেকেই ব্যস্ততার ফাঁকে থেমে সেই দৃশ্য দেখছেন, কেউবা মোবাইলে ছবি তুলে রাখছেন ঋতুর এই সৌন্দর্য।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, “গত বছর তুলনামূলক কম মুকুল ধরেছিল। এবার গাছে অনেক বেশি মুকুল এসেছে। আবহাওয়াও এখন পর্যন্ত অনুকূলে আছে।” আরেক বাসিন্দা তানহা আক্তার জানান, “নগরীতে এমন দৃশ্য মন ভালো করে দেয়। মনে হয় গ্রাম্য পরিবেশ ফিরে এসেছে।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শীতের শেষে অনুকূল তাপমাত্রা ও বৃষ্টিপাত না হওয়ায় মুকুল ধরার পরিবেশ ভালো ছিল। তবে হঠাৎ বৃষ্টি, শিলাবৃষ্টি বা ঘন কুয়াশা হলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা থাকে। তাই গাছের পরিচর্যায় সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, এখন নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌমাছির উপস্থিতিও পরাগায়ণে সহায়ক ভূমিকা রাখে।
ব্যস্ত নগরীর কংক্রিটের ভিড়ে আমের মুকুল যেন প্রকৃতির এক টুকরো স্বস্তি।
যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে কয়েক মাস পর এসব মুকুলই রূপ নেবে রসাল আমে—এমন প্রত্যাশায় এখন প্রহর গুনছেন বরিশালবাসী।

আরো পড়ুন

ঝালকাঠিতে মুড়ি ভাজায় তিন শতাধিক পরিবারের নারীদের কর্মসংস্থান

ঝালকাঠি প্রতিনিধি:  পবিত্র রমজানে ইফতারিতে মুড়ি একটি অপরিহার্য উপাদান। যত ধরনের ইফতারী পণ্য থাকুক, মুড়ির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *