মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পিরোজপুর সফরে গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

পিরোজপুর প্রতিনিধি: 
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে পৌঁছেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর। ২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেন।

আরো পড়ুন

কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ প্রস্তাবিত জেলা  কলাপাড়া পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *