শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
oplus_0

হাদীর রুহের মাগফিরাত কামনায় নলছিটিতে দোয়া মাহফিল

এনামুল হক সিকদার, নলছিটি
নলছিটি উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শহীদ শরিফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এই দোয়া মাহফিলে শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদী ছিলেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ।

তার আদর্শ ও ত্যাগ দেশের ছাত্রসমাজ ও যুবসমাজকে ন্যায় ও ইনসাফের পথে চলতে অনুপ্রাণিত করবে। দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নলছিটি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।শেষে শহীদ ওসমান হাদীর পছন্দের বাতাসা মুড়ি তবারক হিসেবে দেওয়া হয়।

আরো পড়ুন

পায়রা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলী উপজেলার পায়রা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *