এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার (২৮মার্চ) রাত ৯টায় পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় মালিক তানভিরের ভাড়ায়-চালিত মোটরসাইকেলটি ঘাড়-লক করে রাখা হয়।
রাত ১টার দিকে খান বাড়ির সামনে সেটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে পড়েন জিহাদ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে মালিককে ডাকা হয়; তানভিরের উপস্থিতিতে জানা যায় লক ভেঙে চুরির চেষ্টা হয়েছিল।
রোববার মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাদী মোঃ তানভির ইসলাম বলেন, ধারদেনা করে মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী টেনে উপার্জিত টাকায় সংসার চালায়। সেই গাড়িটি চুরি হওয়ার সময় পুলিশের উছিলায় আল্লাহ রক্ষা করেছে। আমি সঠিক বিচার দাবি করছি যাতে করে আরও কারো গাড়ী এভাবে চুরি না হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এর শ্যালক এবং আগে থেকেই বিতর্কিত”—বিএনপিতে এমন অন্যায়কারীর ঠাঁই নেই। তিনি যোগ করেন, “ছাত্রদল করলেও তাকে ছাত্রদল হিসেবে চিনি না; আগে থেকে দুষ্ট, সঠিক হয়নি। বহিষ্কার কেন্দ্র করতে পারে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ওসি মো. মিজানুর রহমান বলেন, হাতেনাতে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি মেহেন্দিগঞ্জে *টক অব দ্য টাউন হয়ে উঠেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।