সোলায়মান তুহিন, গৌরনদী, বরিশাল
বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকাল ৪টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চড়ূইভাতি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মোঃ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলিম উদ্দিন সিকদার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ারর আলম বিপ্লব। আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য সোলায়মান তুহিন, তানবিরুল ইসলাম সোহেল, মো. নাঈমুল ইসলাম, মাকসুদ আলী সুমন, নাসিরুদ্দিন, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ বাইজিদ শরীফ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তারা। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। দোয়া শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।