শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
tamim
tamim

যে রেকর্ডে প্রথম বাংলাদেশি তামিম

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় এই রেকর্ড গড়েন তিনি। ম্যাচ শুরুর আগে তামিমের প্রয়োজন ছিল ৯ রান। ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদী হাসানকে চার মেরে ৮ হাজার রান পূর্ণ করেন তিনি।

বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। বর্তমানে তার রান ৪ সেঞ্চুরির সঙ্গে ৮০৩১। ২৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তামিমের পর বাংলাদেশে সেরা রান সংগ্রাহক সাকিব আল হাসান, যার রান ৭৪৩৮। মাহমুদ উল্লাহ রিয়াদ ৬০৯২ রান নিয়ে তিনে আছেন।

বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্রিস গেইল ১৪৫৬২ রান নিয়ে শীর্ষে রয়েছেন।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *