মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‎গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি:

‎বরিশালের গৌরনদীতে গৌরনদী ডিবেটিং সোসাইটির (জিডিএস) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির প্রধান পরিচালক মোঃ বাপ্পি শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ মোঃ আনসার উদ্দিন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সরকারি গৌরনদী কলেজের প্রভাষক মো. সোহেল রানা, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি জাহিদ হাসান হৃদয়।

‎‎অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গৌরনদী ডিবেটিং সোসাইটির উপদেষ্টা মোরশেদ হাসান, সিনিয়র সহকারী পরিচালক শিকদার মিনহাজুল ইসলাম, মিঠুন তালুকদার, মো. সজিব শিকদার, জহিরুল ইসলাম।

‎আলোচনা সভায় বক্তারা রমজান মাসের তাৎপর্য, আত্মসংযম, মানবিকতা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ

বরগুনা প্রতিনিধি।। তালতলী উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *