রবিবার, মার্চ ১৫, ২০২৬

সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে বরিশালে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেন এর রূহের মাগফিরাতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্থার বরিশাল কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার। আলতাফ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী আল মামুন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সভাপতি এম আর প্রিন্স। অনুষ্ঠান বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ এবং জেলা সেক্রেটারী আরিফুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলতাফ হোসেনের জীবনচারণ নিয়ে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি জামাল হোসেন, মো: খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, মো: কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মো: আতিকুর রহমান আজাদ, মো: হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব মো: আবেদ আলী সহ নেতৃবৃন্দ।

সংস্থার পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ, বাকেরগঞ্জ শাখা ও মুলাদী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বরিশাল জেলা শাখার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরো পড়ুন

ধারণক্ষমতার পাঁচগুন যানবাহনে অচল বরিশাল নগরী

ফাহিম ফিরোজ ॥ পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই অচল হয়ে পড়ছে বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *