সোমবার, মার্চ ১৬, ২০২৬

নদী খাল ও জলাশয় পুনঃখননে কৃষি উৎপাদন বাড়বে: গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি : নদী, খাল ও জলাশয় খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আহম্মদ সোহেল মঞ্জুর।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল খনন ও পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।’

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।’ তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।’

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন ,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার।

আরো পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে খাদে পড়ল বাস, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *