সোমবার, জুন ২৯, ২০২৬

বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে নগরীর বেলস্ পার্কে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার অদম্য প্রত্যয়ে এগিয়ে যায়। আমাদের মহান মুক্তিযুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না; এটি ছিল একটি জাতির স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, এই সংগ্রামের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যেখানে মানবিক মূল্যবোধ, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার জন্য আমাদের আত্মোৎসর্গ ও বীরত্বপূর্ণ সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস।

এসময় তিনি আরও বলেন, আমরা অঙ্গীকার করছি-স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাগন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *