ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশাল জেলার মুলাদী উপজেলার ৪নং গাছুয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান পদ প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন
প্রত্যাশী, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (মালায়েশিয়া) ও বিশিষ্ট
সমাজসেবক মারুফ সিকদার এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-
প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গাছুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মরহুম লতিফ
সিকদারের পুত্র মারুফ সিকদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের কাছে
কাছে গিয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: মারুফ সিকদারের পরিবার বিএনপি
নিবেদিত পরিবার। বিগত দিনে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের
আন্দোলনে দেশে ও প্রবাসে মারুফ সিকদার সক্রিয় ভূমিকা পালন করেছে।
এছাড়া স্থানীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল
আবেদীন এমপি এর পক্ষে মাঠ পর্যায়ে কাজ করে তিনি দলীয় নেতাকর্মী ও
সাধারণ ভোটারদের নজর কেড়ে নিয়েছে।
এলাকায় জনবান্ধব সমাজসেবক হিসেবে মারুফ সিকদারের রয়েছে
ব্যাপক পরিচিতি। তিনি ব্যক্তিগত উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট
নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক কাজে
অবদান রেখে চলেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগে এলাকাবাসীর
উদ্দেশ্যে মো: মারুফ সিকদার বলেন, ্য়ঁড়ঃ;আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান
হিসেবে কবুল করেন, তাহলে গাছুয়া ইউনিয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন ও
সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি ও
অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যুবশক্তির
বিকাশ, সামাজিক নিরাপত্তা এবং নারীর মর্যাদা নিশ্চিত করা হবে। এ ছাড়াও
এলাকা থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করে ৪নং গাছুয়া ইউনিয়নকে
একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।্য়ঁড়ঃ;
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলে তিনি বিজয়ী হয়ে গাছুয়া
ইউনিয়নবাসীর কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে পারবেন এবং এলাকার
দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করে একটি প্রগতিশীল ইউনিয়ন গঠনে
অগ্রণী ভূমিকা পালন করবেন। তাঁর এই ধারাবাহিক গণসংযোগ ও
উন্নয়নমুখী ভাবনা এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার
উদ্দীপনার সৃষ্টি করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।