মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বরিশাল জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ জেলা এবং বরিশাল উত্তর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই তিন ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো প্রকাশ করা হয়। একই সাথে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঘোষিত কমিটিগুলো হলো: বরিশাল মহানগর যুবদল ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি: রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি: তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি: আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক: আরিফুর রহমান মুন্না, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক: মুশফিক রহমান অভি।

বরিশাল দক্ষিণ জেলা যুবদল ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি: মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: তারেক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ ইউসুফ খান রনি।

বরিশাল উত্তর জেলা যুবদল ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি: মোহাম্মদ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম জনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটিসমূহ ঘোষণা করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *