রবিবার, অক্টোবর ৪, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

রাজাপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর চেষ্টা

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি জান্নাতুল ফেরদৌস রিপনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে স্থানীয় নেতারা। তারা এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করেছেন।

রবিবার বিকাল ৪টায় রাজাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মো. আব্দুল আলীম লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মার্চ রাতে একটি চুরির ঘটনার প্রেক্ষিতে হামলা ঘটেছে। তবে বিএনপির কিছু স্বার্থান্বেষী মহল বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জামায়াত ও উপজেলা আমীর মাওলানা কবির হোসেনকে জড়ানোর চেষ্টা করছে।

হাফেজ আব্দুল আলীম জানান, ঘটনার দিন তিনি, উপজেলা আমীর ও একজন ইউনিয়ন নেতা অসুস্থ কর্মীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং সিসিটিভি ফুটেজ এ তথ্য প্রমাণ করতে পারবে। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি শুক্তাগড়সহ আশপাশের এলাকায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। এ সময় উপস্থিত ছিল জেলা শূরা সদস্য ডাঃ হেমায়েত উদ্দীন,অবঃঅধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী, সদর ইউনিয়ন আমীর মাওলানা আইয়ুব আলী,উপজেলার সাবেক সেক্রেটারি মাস্টার ফারুখ আহমেদ সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

কলাপাড়ায় ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান এমপি মোশাররফের

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *