শনিবার, মে ১৬, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 72

বরগুনায় বিশেষ অভিযানে ১৭০ পিচ ইয়াবাসহ আটক ১

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলায় বিশেষ অভিযানে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে বরগুনা সদর থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা-পরিরখাল সড়কের হাজী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযানকালে ধৃত রিয়াজুল ইসলামের কাছ থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। বরগুনা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন

আমতলীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির উদ্বোধন

আবু জিহাদ, আমতলী : ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে বরগুনার আমতলীতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *