সোমবার, মে ১৮, ২০২৬

বাকেরগঞ্জে বাস–ইজিবাইক–মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪

লিমন ফকির, বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশাল–কুয়াকাটা মহাসড়কে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২ টায় বাকেরগঞ্জের বোয়ালিয়া (রেইন্টিতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেমায়েত রাজা (৪৭) ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানা গেছে। সে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের রুস্তম রাজার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে কুয়াকাটা গামী ‘শ্রাবনী পরিবহনথ-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের বাকেরগঞ্জ থানার সদস্য ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

এব্যাপারে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) জাহিদুল ইসলাম জানান, বরিশাল পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়ায় বরিশাল থেকে কুয়াকাটা গামী শ্রাবণী পরিবহন নামে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মটর সাইকেলকে চাপা দেয়, এ ঘটনায় হেমাহেত রাজা নামের একজন নিহত হয় ও আরও ১৪ জন আহত হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের একটি ব্যবসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *