সোমবার, মে ১৮, ২০২৬

মুলাদীর ইখতিয়ার অলি মকবুল হোসেন কলেজের বিভাগীয় প্রধান

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধিঃ 

বরিশালের মুলাদী উপজেলা মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৪ সালে পিতা নুরুল হক রাড়ী ও মাতা মোসা: ফাতেমা হক-এর ঘরে জন্ম গ্রহণ করে আবু ছালেহ মোহাম্মদ ইখতিয়ার অলি। তিনি নিজ গ্রামেই বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে।

১৯৮৯ সালে এস.এস.সি, ১৯৯১ সালে এইচ.এস.সি ও ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে পাশ করে। ২০১৩ সালে ঢাকা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ইখতির উদ্দিন অলি চার ভাই দুই বোনের মধ্যে ছোট। দীর্ঘ দিনের কর্মদক্ষতায় আলহাজ্ব মকবুল হোসেন কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব লাভ করেন।

বিভাগীয় প্রধান হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক শিশু বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ মো. জাহিদ হোসেন, মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ই.এন.টি) ডা. মো: আফজাল করিম, বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কে.এম. জাহিদুল ইসলাম, মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর মো: জিয়াউল আহসান খান, মুলাদী ফেয়ার ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল হুমায়ুন, মুলাদী মহিলা কলেজের সভাপতি মো. ইব্রাহীম হোসেন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান মোল্লা, মুলাদী রিপোটার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো: রাসেল মল্লিক ও উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মেহেদি হাসান।

এ ছাড়াও তিনি ঢাকা মডার্ণ সিটি লি:, প্লাস সেভেন বিল্ডার্স লি:, মুলাদী ফেয়ার ক্লিনিক ও মুলাদী আল রাজী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক।

আরো পড়ুন

উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের একটি ব্যবসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *