বুধবার, জুলাই ২৯, ২০২৬

বাকেরগঞ্জে আন্তঃজেলা ডাকাত নিজাম গ্রেফতার

লিমন ফকির, বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিজাম ওরফে মিজান হাওলাদার (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। বাকেরগঞ্জ থানা সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত নিজাম হাওলাদার উপজেলার চরামদ্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা নিজামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।

আরো পড়ুন

গলাচিপায় ৩ কোটি ৮৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে প্রশ্ন: কাগজে কাজ, বাস্তবে মিলছে না

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *