বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ঝালকাঠির চার উপজেলায় চারজন এমপি

ঝালকাঠি প্রতিনিধি : আয়তনে ছোট, সংসদীয় আসন মাত্র দুটি। অথচ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন চারজন সদস্য। দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে এবার সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী এক রাজনৈতিক সমীকরণ, যেখানে সরাসরি নির্বাচিত দুই সংসদ সদস্যের পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকেও আরও দুইজন প্রতিনিধিত্ব করছেন।

ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির রফিকুল ইসলাম জামাল, যার রাজনৈতিক ভিত্তি রাজাপুর উপজেলায়। অন্যদিকে ঝালকাঠি-2 আসনের সংসদ সদস্য বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যার বাড়ি নলছিটি উপজেলায়।

এছাড়া সংরক্ষিত নারী আসন থেকে ঝালকাঠির প্রতিনিধিত্ব করছেন বিএনপি মনোনীত জেবা আমিন আল গাজী এবং এনসিপির ডা. মাহমুদা মিতু। জেবা আমিন আল গাজী ঝালকাঠি সদরের এবং ডা. মাহমুদা মিতু কাঠালিয়া উপজেলার বাসিন্দা।

ফলে ঝালকাঠির চারটি উপজেলা—রাজাপুর, নলছিটি, সদর ও কাঠালিয়া—এবার সংসদে আলাদা প্রতিনিধিত্ব পাচ্ছে। স্থানীয়দের মতে, এটি জেলার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, একই জেলার একাধিক প্রতিনিধিত্বের কারণে ভিন্ন ভিন্ন এলাকার সমস্যা সংসদে পৃথকভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এতে উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নারী নেত্রী ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক শাহ সাজেদা বলেন, আগে একটি আসনের সমস্যা অনেক সময় অন্য এলাকায় গুরুত্ব পেত না। এখন চারজন সাংসদ থাকায় প্রত্যেকে নিজ নিজ এলাকার বিষয়গুলো সামনে আনতে পারবেন।

জেলার মানুষের প্রত্যাশা, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, শিক্ষা ও স্বাস্থ্যসহ দীর্ঘদিনের সমস্যাগুলো এবার আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে আলোচিত হবে।

ঝালকাঠির সংগঠক এসএম রেজাউল করীম বলেন, একই জেলার চারজন সাংসদ থাকাটা আমাদের জন্য বড় সুযোগ। সবাই সমন্বয় করে কাজ করলে জেলার উন্নয়ন আরও দ্রুত হবে।

তবে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি হেনরী স্বপন মনে করেন, সমন্বয়ের অভাব হলে এই সংখ্যা উল্টো প্রতিযোগিতায় রূপ নিতে পারে। তখন উন্নয়নের গতি ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

আরো পড়ুন

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে দুই পরীক্ষার্থী হাসপাতালে

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *