বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ

বরগুনা প্রতিনিধি।।

অদ্য ইংরেজী ২১.০৪.২০২৬ তারিখ মঙ্গলবার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর যৌথ উদ্দ্যেগে, বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন এর র্নিবাচিত আর্টিসানাল ট্রলারে জীবন ও জীবিকার মান উন্নয়নে নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ করা হয়। অদ্য বেলা ১১ টার সময়, তালতলী উপজেলার সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্প অফিসে এই নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম জানান, উপকূলের জেলেরা অবৈধ জাল দিয়ে মাছ ধরে যা পরিবেশ ও ভবিষৎ মৎস্য সম্পদএর জন্য ঝুঁকি ফিসনেট প্রকল্প থেকে বিতনণ কৃত জাল সকরার অনুমদিত এর ফলে জেলেদের জীবন মান উন্নয়ন এর পাশাপাশি অধিক মাছ সংগ্রহ করতে পারবে এবং এর ফলে জেলেরা আর্থিক ভাবে লাভবান হবে। তিনি আরো বলেন, জেলেদের জীবন আর্থিক দিক বিবেচনা করে, প্রতিটি আর্টিসানাল ট্রলারে জাল,দড়ি,ফুলুট ও মাটির পাটালী বিতরণ করা হয়।

আজকের তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের চিনেউ, এমেন ও কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর ফিল্ড ফ্যাসিলিটেটর মোসাঃ বিথী আক্তার।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় তালতলীতে সিবিডিপি’র উদ্যোগে জনসচেতনতামূলক পটগান

বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষা ও জেলে সম্প্রদায়ের অধিকার বিষয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *