শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

মঠবাড়িয়ায় কোডেক এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি  :
পিরোজপুরের মঠবাড়িয়া আজ সোমবার সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ ( ENGAGE) প্রকল্প এর আওতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি। এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, কোডেক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
সাইফুর রহমান রিপন

আরো পড়ুন

পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী পালিত

জাকির ফরাজী : ‎জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *