মোঃ শামসুল আরেফিন, নাজিরপুর।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন খান ও সাধারণ সম্পাদক পদে মো: নজির খান নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৯ মে) উপজেলা সদরের সাঈদ ফরাজির নির্মানাধীন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২’শ ৫৬ জন ভোটারের মধ্যে ২’শ ৫০ জন ভোট প্রদান করেন। চারটি পদের ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
এতে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সহ-সভাপতি ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে সহকারী অধ্যাপক মো: আল-আমিন খান (ঘড়ি) প্রতীক নিয়ে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ কালাম শেখ (চেয়ার) প্রতীকে ৯৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ নজির খান (হারিকেন) প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মো: বাবুল খান (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট এবং সহ-সভাপতি পদে মো: ওমর আলী খান (মোমবাতি) প্রতীকে ১৪৪ ভোট ও মো: জাকির শেখ ১১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো: আরিফুর রহমান টুবুলকে প্রদান করে পাঁচ সদস্যের একটি টিম। বাকি চার সদস্যরা হলেন ডা: আবু হাচান, মো. সাজাহান খান, মো: মোস্তফা মৃধা ও মো: ইলিয়াস শেখ।
উল্লেখ্য ১১টি পদের ৪টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাকি ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো: মোস্তাফিজুর রহমান (কোষাধক্ষ), মো: খোকন খান (সহ-সাধারণ সম্পাদক), মো: ইস্ররাফীল হাওলাদার (দপ্তর সম্পাদক), মো: রাশেদ খান (প্রচার সম্পাদক) ও সম্মানিত সদস্য ৩ জন তারা হলেন, মো: শহিদুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: মোদাচ্ছের আলী খান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।