বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ, ৭ জেলেকে কারাদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাত জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পরে বরিবার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫ -৬ লাখ টাকা।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮) দেলোটি পাইকগাছা গ্রামের মো: নজরুল ইসলামর ছেলে মো: মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো: জাকির গাজী (৪১), দাকোপা গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০) আটককৃতদের ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।

আরো পড়ুন

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করবে বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *