মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিক্টিম ছাত্রের পিতা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেছেন।

থানা পুলিশ মামলায় অভিযুক্ত মাওলানা আবদুল্লা আল নোমান (৫০) নামের ঐ শিক্ষককে রবিবার জেল হাজতে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃত শিক্ষকের বাড়ি উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে। তারা পিতার নাম মুন্সি আ.ছোবাহান। তিনি মাদ্রাজ ইউনিয়নের হাজী শের আলী নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

মামলার বিবরনে জানা যায়, শনিবার দুপুরের পর ওই মাদ্রাসার ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক পায়ু পথে বলাৎকার করেন শিক্ষক মাওলানা আবদুল্লা আল নোমান।

পরে বাড়ি গিয়ে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুর পিতা ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। পরে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে পুলিশ হেফাজতে নেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশিদ ইত্তেফাককে জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ভুক্তভোগী ছাত্রের পিতা থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

পিরোজপুরে চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৫টি মামলার আসামি ও আন্তজেলা ডাকাত দলের সর্দার মো. কামরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *