রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমতলীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির উদ্বোধন

আবু জিহাদ, আমতলী : ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে বরগুনার আমতলীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাশলেস মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আমতলী একে স্কুল চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবায় কাগুজে টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসির পটুয়াখালী শাখার জুনিয়র অফিসার (এডিসি) মো. রাজু আহম্মেদ রানার সঞ্চালনায় এবং উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. এহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কলাপাড়া শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার কাজী রেজাউল ইসলাম রিয়াদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন আমতলীর বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান চৌধুরী রাজু, সাংবাদিক আবু জিহাদ, আবদুর রহমান সালেহ ও মুক্তা রানী প্রমুখ। বক্তারা ব্যাংকিং লেনদেনে নগদ অর্থের বিকল্প হিসেবে ক্যাশলেস পদ্ধতির প্রসারকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, পূবালী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রাহকসেবা অ্যাপ ‘পাই ব্যাংকিং’-এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক অর্থ স্থানান্তর, হিসাবের তথ্য জানা, অন্যান্য ব্যাংকে অর্থ প্রেরণ, ইউটিলিটি বিল পরিশোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন।
এছাড়াও অ্যাপটিতে মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা, চেক বইয়ের জন্য আবেদন, চেক লেনদেন স্থগিতকরণসহ আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা সহজেই পাওয়া যায়।

আরো পড়ুন

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ। দখলমুক্ত জেলা পরিষদের জমি

আমতলী প্রতিনিধি: আমতলী পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের ৪৪ বছরের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *