বুধবার, আগস্ট ১৯, ২০২৬

দায়িত্বে অবহেলা: ববির উপপরিচালক সেলিনা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগম। আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল টিমের খেলোয়ারদের সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ মোতাবেক কর্তব্য অবহেলার বিষয়ে সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকিভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে মাঠে উপস্থিত হয়েও খেলা থেকে বাদ পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়। শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার কারণে ঢাবির বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।

চট্টগ্রাম থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ে এসে গত ১৪ মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তাকে ৬ ঘণ্টার মধ্যে বরখাস্তের লিখিত দাবি জানায়৷ তবে এ বিষয়ে একাধিকবার সেলিনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়াও সেলিনা বেগম তার সাবেক স্বামী জেলা কালচারাল অফিসার মোহাম্মাদ হাসানুর রশীদ মাকসুদকে মারধর করার মামলায় কারাগারে জেল খাটলেও ওই সময় তাকে ছুটিতে দেখিয়েেেছ বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ। বিয়য়টি নিয়ে বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ তখন কোন ব্যবস্থা নেয়নি।

 

আরো পড়ুন

মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব

নিজেস্ব প্রতিবেদকঃ আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *