রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চরফ্যাশনে ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ স্মরণসভা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দুই কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মোস্তফা কামালের ‘বর্ণাঢ্য জীবন নিয়ে’ স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান ১৮ মে সোমবার বিকেল চারটায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবিদুর রহমান।

প্রধান অতিথি বলেন, ড. আ. জ. ম ওবায়দুল্লাহ ছিলেন নানান গুণে গুণান্বিত। তিনি ইসলামী আন্দোলনের জন্য যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য। এছাড়া বিশেষ অতিথি কাজী হারুন অর রশিদ বলেন, যেখানে গুণীদের কদর হয় না সেখানে গুণীর জন্ম হয় না। ড. আ.জ.ম ওবায়দুল্লাহ এবং মোস্তফা কামাল ভোলার ১৮ লক্ষ মানুষের জন্য সম্পদ। তাদের রেখে যাওয়া কাজ আমাদেরকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ড. আ.জ.ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামালকে খুব কাছ থেকে দেখেছি। তারা নিঃসন্দেহে যে কোন প্রশ্নের ঊর্ধ্বে থেকে ইসলামী আন্দোলনের কাজ করেছেন।

স্মরণ সভার বিশেষ অতিথি দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন বলেন, বিপদগামী তরুণ সমাজ ও বহু মানুষকে ড. আ জ ম ওবায়দুল্লাহ  ও  অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল  সত্য পথের সন্ধান দিয়েছেন। তারা বহু তরুণ সমাজের আলোর দিশারী। এ দু’জন ব্যক্তি দ্বীনের জন্যই তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন।

সভায় বক্তব্য রাখেন মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালের বড় জামাতা প্রভাষক রিয়াজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। প্রোগ্রাম শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাশন খাস মহল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

আরো পড়ুন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূনাঙ্গ কমিটি গঠন 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি”র পূনাঙ্গ কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *