রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৭ শিশুর মৃত্যু হয়। আর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ শিশুর।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু জিহাদ (২ বছর ৩ মাস) পটুয়াখালী জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। অপর শিশু হচ্ছে হাবিব (৭ মাস)। সে ভোলার চরফ্যাশনের চরআইচা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৯ মে) বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন এবং ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু।

পরিচালক আরও জানান, গত পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই হাজার ২৮৬ জন চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮০ জন। চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২০৬ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৬ জন।

এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৩৫ জন। নিশ্চিত হাম রোগে মৃত্যুবরণ করেছে তিন জন।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *