বুধবার, মে ২০, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রযুক্তিনির্ভর ‘ভূমিসেবা মেলা ২০২৬’। জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলার আয়োজন করেছে চরফ্যাশন উপজেলা ভূমি অফিস।
মঙ্গলবার ১৯ মে সকালে মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। ফলে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।
মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। এসব স্টলে নাগরিকদের পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ এবং অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও জনগণকে তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ চরফ্যাশনে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করবে।

আরো পড়ুন

প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক, মেহেন্দিগঞ্জে  ২০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই সহায়তা প্রদানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *