সোমবার, অক্টোবর ৫, ২০২৬

মঠবাড়িয়ায় অসহায় নারীকে টিন সহায়তা, তাকওয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

জাকির হোসেন : 
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অসহায় নারী মাসুমা আক্তারকে ঘর মেরামতের জন্য টিন সহায়তা প্রদান করা হয়েছে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, মাসুমা আক্তারের বসতঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ফলে তিনি চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক মুনাওয়ার মানবিক উদ্যোগ নিয়ে তাকে টিন সহায়তা প্রদান করেন, যাতে তিনি তার বসতঘরটি মেরামত করতে পারেন।
এ সময় স্থানীয়রা তাকওয়া ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তাকওয়া ফাউন্ডেশন নিয়মিতভাবে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো পড়ুন

কুয়াকাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় সচেতনতামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *