বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

নেছারাবাদে সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

ফরিদ আহমেদ, নেছারাবাদ

পিরোজপুরের নেছারাবাদে মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান, সাবেক প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৬মে )  বিকেল সাড়ে ৫টায় নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিমন্ত্রীর নির্বাচনী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয়  নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম নুরুল ইসলাম মনজুরের কর্মময় জীবন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান এবং রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতারা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, নুরুল ইসলাম মনজুর ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও দেশপ্রেমিক নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টরের দক্ষিণাঞ্চলের বেসামরিক প্রধান সংগঠক হিসেবে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

বক্তারা আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি একজন সৎ ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাধারণ মানুষের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন অত্যন্ত সহজ – সরল ও মানবিক একজন মানুষ। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই ছিলো তাঁর জীবনের প্রধান লক্ষ্য।

দোয়া মাহফিল শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন

হিজলায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *