রবিবার, জুলাই ২৬, ২০২৬

নেছারাবাদে ঝড়ে ভেঙে পড়া গাছচাপায় গৃহবধূর মৃত্যু 

ফরিদ আহমেদ, নেছারাবাদ
পিরোজপুরের নেছারাবাদে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ) দুপুরে উপজেলার মেশান্ডা গ্রামের মৌশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা ইয়াসমিন ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এলাকায় তীব্র ঝড় – বৃষ্টি শুরু হয়। এ সময় রুমানা ইয়াসমিন পাকঘরে রান্নার কাজ করছিলেন। বাইরে প্রচন্ড বিকট শব্দ শুনে স্বামী স্ত্রী দুজনেই দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে দৌড় দিলে একটি বড় গাছের ভাঙা অংশ রুমানা ইয়াসমিনের উপর পড়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

নগরীর এ.কে স্কুলের শিক্ষার্থী রাহাত চৌধুরী অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে লড়বে

মশিউর রহমানঃ নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর দশম শ্রেণী শিক্ষার্থী মোঃ রাহাত চৌধুরী,  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *