সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

গৌরনদীতে জামায়াত নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলার প্রবীন রুকন ও নলচিড়া ইউনিয়নের সাবেক আমীর হাফেজ আমিরুল ইসলাম বাবুল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন কিডনী জনিত অসুস্থতায় ভুগতেছিলেন।
মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে , ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ২টায় নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মরহুমের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, বরিশাল মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর ও বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জামায়ােতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমেদ খান বাচ্চু, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন ও উপজেলা সেক্রেটারী মোঃ বায়েজীদ শরীফ প্রমুখ।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।

আরো পড়ুন

ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান প্রতিনিধি: উপকূলীয় দ্বীপাঞ্চল ভোলায় ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত জাল ছিঁড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *