মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

হিজলায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ইমন সরদার (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ।

মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমন সরদার গুয়াবাড়িয়া ইউনিয়নের মোশাররফ সরদারের ছেলে । মোশাররফ সরদার ও একাধিক মাদক মামলার আসামি ।

অভিযানের সময় ইমন সরদারকে ইয়াবাসহ আটক করা হয়। তার প্যান্টের দুই পকেট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।

ওসি সোলাইমান বলেন, আসামি ইয়াবা বিক্রর উদ্দেশ্যে অবস্থান করছিলেন, তখন তাকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে মাদক ব্যাবসা পরিচালনা করছেন।

এ ঘটনায় মাদক আইনে হিজলা থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *