বুধবার, জুন ১০, ২০২৬

গৌরনদীতে চাঁদনী ট্রাভেলসের বাস-পিকআপ সংঘর্ষে আহত ১৪

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গৌরনদী স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হন।

আহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। তবে উদ্ধার কার্যক্রম শেষে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।

স্থানীয়রা মহাসড়কে নিরাপদ গতিতে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *