রবিবার, আগস্ট ২, ২০২৬

নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নলছিটি প্রতিনিধি।।

নলছিটি পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

দোয়া মাহফিলে নলছিটি পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *